ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

নিজস্ব প্রতিনিধি: ভোট বর্জন ও সরকার পতনের একদফা দাবিতে আজ সারাদেশে দিনব্যাপী সড়ক-রেল-নৌপথে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।

আরও পড়ুন: রাজধানীতে ৩ বাসে আগুন

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬ টায় এ কর্মসূচি শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬ টায়।

তবে বরাবরের মতো সংবাদপত্র পরিবহনকারী বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।

আরও পড়ুন: ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অবরোধের ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এ কর্মসূচি।

এ সময় ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কুমিল্লাসহ সারা দেশে তাদের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের বিবরণ তুলে ধরেন বিএনপির এই সিনিয়র নেতা।

আরও পড়ুন: আজও বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১২০ জনের অধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এদিকে আজ রংপুরে দিনব্যাপী সরকারের পদত্যাগ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহানগর শাখা ছাত্রদল হরতাল ডেকেছে।

আরও পড়ুন: ৪১ দেশে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট

এর আগে ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা ৩ দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করে বিএনপি, যা গতকাল শেষ হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা