ছবি: সংগৃহীত
রাজনীতি

রংপুরে যুব সংহতি সভাপতির পদত্যাগ

রংপুর ব্যুরো: জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি রংপুর মহানগর কমিটির সভাপতি শাহিন হোসেন জাকির তার পদ থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

আরও পড়ুন: হেভিওয়েট-লাইটওয়েট বলে কেউ নেই

শনিবার (২৩ ডিসেম্বর) তিনি যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

পদত্যাগপত্রে মহানগর যুব সংহতির সভাপতির পদ থেকে পদত্যাগের কারণ হিসেবে জাকির বলেন, আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এ সিদ্ধান্ত গ্রহণ করছি।

এ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছি। সেই সাথে দীর্ঘদিন চলার পথে ভুলত্রুটি করে থাকলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা এবং যুব সংহতির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।

আরও পড়ুন: বিএনপির লিফলেট বিতরণ মূলত ফটোসেশন করা

আজ দুপুরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব সংহতি মহানগর কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগের একটি পোস্ট করেন।

সেখানে তিনি লিখেন, প্রাণের সংগঠন যুব সংহতি রংপুর মহানগর ভালো থেকো, স্বকীয়তা নিয়ে লড়াই করার সৎ সাহস রেখো, ভালোবাসা রইলো, নিজ ইচ্ছায় জাতীয় যুব সংহতির রংপুর মহানগর সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম।

আমার প্রিয় যুব সংহতির সকল সহযোদ্ধা, বন্ধুরা, ছোট ভাইয়েরা দীর্ঘদিন চলার পথে ভুলত্রুটি করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।

আরও পড়ুন: অবরোধে রাস্তায় জ্যাম বেড়ে গেছে

এর আগে প্রায় ২৬ বছর পর ২০২০ সালের ২৫ জানুয়ারি রংপুর মহানগর যুবসংহতির সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি শাহিন হোসেন জাকিরকে সভাপতি ও আলাল উদ্দিন কাদেরী শান্তিকে সাধারণ সম্পাদক করে যুব সংহতির মহানগর কমিটি ঘোষণা করা হয়।

এরপর তার নেতৃত্বে মহানগরীর ৩৩টি ওয়ার্ডে যুব সংহতির কমিটি গঠন করা হয়। বর্তমানে জাতীয় যুব সংহতি রংপুর মহানগর কমিটি একটি রোল মডেল।

এদিকে যুব সংহতি মহানগর কমিটির সভাপতি পদ থেকে জাকিরের পদত্যাগের পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে হতাশা নেমে এসেছে। অনেকেই তার এই পদত্যাগ গ্রহণ করছেন না। তবে অনেকেই তার ব্যক্তিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা