ফাইল ছবি
রাজনীতি

অবরোধে রাস্তায় জ্যাম বেড়ে গেছে

নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পল্টন থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেছে। অবরোধে কাজ হয়নি, অবরোধ ভুয়া। অবরোধে রাস্তায় জ্যাম বেড়ে গেছে। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে।

আরও পড়ুন: বিএনপির লিফলেট বিতরণ মূলত ফটোসেশন করা

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সোয়া ৪ টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি এলাকার ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ভয় পাবেন না। নির্বাচন করতে হবে। ওয়ান ইলেভেনের মত অস্বাভাবিক সরকারের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার যড়যন্ত্র চলছে। যদি নির্বাচন চান, দলে দলে এসে সকাল-সন্ধ্যা ভোট দিবেন। ভোটারদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে কাদের বলেন, সকল প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। আমরা কারো জন্য তদবির করবো না। নির্বাচনে যারা বাধা দিবে, তারা আইনী ব্যবস্থার মুখোমুখি হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে নেই বলে, এখানে খেলোয়ার নেই। ১৮৯৬ জন খেলোয়ার আছে। ফাইনাল খেলা হবে আগামী ৭ জানুয়ারি।

আরও পড়ুন: হেভিওয়েট-লাইটওয়েট বলে কেউ নেই

বাংলাদেশের গণতন্ত্রকে বঁচাতে হলে সংবিধানকে বাঁচাতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন অর্জনকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিএনপি আজকে প্ল্যান করছে খাজনা দেবে না, ট্যাক্সস দেবে না। তাদের কথা শুনে ঘোড়াও হাসে। বাংলাদেশের জনগণ তাদের এ আহ্বানে সাড়া দেবে না।

তারেক জিয়াকে ইঙ্গিত করে বলেন, এখন লন্ডন থেকে হাওয়া ভবনের চোরা। হাওয়া ভবনের ওই অর্থ পাচারকারী, চোরা, সেও বলে ট্রাক্স দিবে না। সাহস থাকে তো আসো বাংলার রাজপথে মোকাবেলা করো।

টেমস নদীর পাড়ে বসে লম্বা লম্বা কথা। বিএনপিতে দণ্ড ছাড়া কি কোন ভালো মানুষ নেই। খালেদা জিয়া দণ্ডিত, তার পরিবর্তে তারেক রহমান দণ্ডিত। দণ্ডিত ব্যক্তি মানে দুর্নীতিগ্রস্থ। এ নেতার পেছনে কারা থাকবে।

আরও পড়ুন: আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়

এ সময় উপস্থিত ছিলেন- ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কবিরহাট উপজেলা আওয়ামীগের সভাপতি মোহাম্মদ. ইব্রাহীম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমুখ।

পথসভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ পথসভার আয়োজন করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা