ছবি: সংগৃহীত
রাজনীতি
লক্ষ্মীপুর-২

ঈগল প্রতীকে লড়বেন সেলিনা ইসলাম

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর: আপিলে প্রার্থিতা ফিরে পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে ঈগল প্রতীকে লড়বেন সাবেক সংসদ সদস্য আলোচিত কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও (৩৪৯) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম।

আরও পড়ুন: উন্নয়ন টেকসই করতে নৌকা মার্কায় ভোট দিন

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক বরাদ্দ নেন তিনি।

এর আগে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সেলিনা ইসলাম। দুদকে থাকা একটি মামলার তথ্য গোপন করায় গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

পরে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি তিনি। অবশেষে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান সেলিনা ইসলাম।

আরও পড়ুন: আ’লীগ নেতার বাড়িতে ককটেল হামলা

সেলিনা ইসলাম বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলা করা আমাদের রাজনৈতিক পথচলায় নিত্যসঙ্গী। আপাতত রাব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।

সেলিনা ইসলামের স্বামী কাজী শহীদ ইসলাম পাপুল একাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য হন। তিনি অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত হলে এ আসনে বর্তমান সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন উপনির্বাচনে নৌকা নিয়ে জয়ী হন। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

আরও পড়ুন: নৌকায় ভোট চাইতে গেলে গালি খেতে হবে না

উল্লেখ্য, এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে নয়ন ও সেলিনা ইসলাম ছাড়াও এমপি নয়নের স্ত্রী স্বতন্ত্র হিসেবে চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা, জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ মিঠু, তৃণমূল বিএনপির আবদুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ সুপ্রিম পার্টর জহির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আমির হোসেন, মুক্তিজোটের ইমাম উদ্দিন সুমন, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান দাদন গাজী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শরীফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ফরহাদ মিয়া প্রার্থী হয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা