ছবি : সংগৃহিত
রাজনীতি

প্রচারণা শুরু করলেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের লক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আরও পড়ুন: আ’লীগ নেতার বাড়িতে ককটেল হামলা

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন তিনি।

পরে বেলা সাড়ে ১১ টার দিকে মাওলানা কেরামত আলী (রহ.) মাজার এবং মা বাবার কবর জিয়ারত করেন রংপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের।

আরও পড়ুন: নৌকায় ভোট চাইতে গেলে গালি খেতে হবে না

এসময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা তার সাথে ছিলেন।

পর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে নির্বাচনী কর্মীসভায় যোগ দেন জিমএক কাদের। বিকেল ৩টায় সদর উপজেলার পাগলাপীর এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে তার।

আরও পড়ুন: জাপার ইশতেহার ঘোষণা

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু,জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা