ছবি: সংগৃহীত
রাজনীতি

গাইবান্ধা-৫ আসনে নৌকা-লাঙ্গলের লড়াই

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের নৌকা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান আতা’র লাঙ্গল মার্কার মধ্যে লড়াই হতে পারে।

আরও পড়ুন: বিএনপির অর্ধশত কর্মী আ’লীগে যোগদান

প্রয়াত ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বীর কন্যা ফারজানা রাব্বী বুবলী প্রার্থী থাকায় সমীকরণ পাল্টে যেতে পারে। ২০২২ সালে ফজলে রাব্বীর মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন মাহমুদ হাসান রিপন। এবারও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী (ট্রাক) এবং গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান আতা (লাঙ্গল)।

আরও পড়ুন: টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা

এছাড়া লড়বেন বিকল্পধারার জাহাঙ্গীর আলম (কুলা), ন্যাশনাল পিপলস পার্টির ফারুক মিয়া (আম), শামসুল আজাদ শীতল (ঈগল)। গাইবান্ধা-৫ আসন জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। দীর্ঘদিন নিজেদের দখলে থাকলেও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের কাছে আসনটি হারায় তারা।

এবার আসনটি দখলে নিতে মরিয়া জাতীয় পার্টি। হেভিওয়েট প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন ও জাতীয় পার্টির আতাউর রহমান আতাকে মূল প্রতিদ্বন্দ্বিতা মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুন: অসহযোগ আন্দোলনের ডাক দিল বিএনপি

জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান আতা বলেন, এক সময় লাঙ্গলের গণজোয়ার ছিল সাঘাটা-ফুলছড়িতে। এবারও ভোটাররা লাঙ্গলকেই জয়ী করবেন।

স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার বিষয়টি উন্মুক্ত করে দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন বলেন, উপ-নির্বাচনে নির্বাচিত হয়ে ১০ মাসে দুই উপজেলায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এবারও নির্বাচিত হলে গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ ও নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করবো। ভোটাররা সর্বোচ্চ ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা