ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির অর্ধশত কর্মী আ’লীগে যোগদান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

আরও পড়ুন: পানি সম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রী আর নেই

বুধবার (২০ ডিসেম্বার) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোরশেদ আলম এমপি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের কুতুবের হাটে গণসংযোগের সময় তারা যোগদান করেন। এ সময় মোরশেদ আলম এমপি তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

আওয়ামী লীগে যোগদানকারীরা হলেন, নবীপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক সালা উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফায়েল আহম্মেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়েরসহ অর্ধশত নেতাকর্মী।

আরও পড়ুন: ব্যাপক ভোটার উপস্থিতি হবে

নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, স্থানীয় এমপি মোরশেদ আলমের উন্নয়ন কর্মকাণ্ডে অভিভূত হয়ে বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল ও নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্ল্যাহ আল মামুন প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা