ফাইল ছবি
রাজনীতি

টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের একদফা দাবি, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

আরও পড়ুন: অসহযোগ আন্দোলনের ডাক দিল বিএনপি

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, একদফা দাবিতে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করা হবে এবং রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: বিএনপির নতুন কর্মসূচি

আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এ আহ্বান জানাচ্ছি। এর আগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে একটি ভিডিও বার্তা দেন। মূলত ওই বার্তাটিই সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না, ভোট কেন্দ্রে যাবেন না। নির্বাচনে কারা এমপি হবেন, সেই তালিকা তৈরি হয়ে গেছে।

আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেন মেয়র

এ সময় ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।

রিজভী জানান, আগামী ৭ জানুয়ারির ভোট প্রতিহত করার অংশ হিসেবে এসব কর্মসূচি দেওয়া হচ্ছে। জনগণের আন্দোলনের মাধ্যমে দেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে এসব অসহযোগিতায় ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ ও সুবিচার পাবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা