ছবি: সংগৃহীত
রাজনীতি

নোয়াখালী-১ আসনের আ’লীগ প্রার্থীকে শোকজ

নোয়াখালী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন করে জনসভা, নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য ও ভোট প্রার্থনা করায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং বর্তমান সাংসদ এইচ এম ইব্রাহিমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি ৭ ডিসেম্বর

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আসন নং-২৬৮, নোয়াখালী-১ এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। একই সাথে আগামী ৭ দিনের মধ্যে এর যথাযথ জবাব দেওয়ার নির্দেশও প্রদান করা হয়েছে।

আদেশের ২ নং স্মারকে বলা হয়ে, গত শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালী-১ সংসদীয় আসনের পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য প্রদান করেন আসনটির বর্তমান সাংসদ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম।

আরও পড়ুন: জাপার ২৩ জনের মনোনয়ন বৈধ

ওই সময় তার উপস্থিতিতে নেতাকর্মীরা তার জন্য ভোট প্রার্থনাসহ প্রচারণামূলক বক্তব্য রাখেন। পরবর্তীতে যা অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় এবং বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসে।

প্রার্থীর এমন কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা ২০০৮ বিধি ৬ (গ) ও ১২ এর বিধান লঙ্ঘন করেছে।

আরও পড়ুন: বিএনপির ১১ নেতাকর্মীর কারাদণ্ড

যার প্রেক্ষিতে নির্বাচনী আচারণবিধি ভঙ্গের কারণের সঠিক ব্যাখ্যা আগামী বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটি কার্যালয়ে প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে নোয়াখালী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিমের মুঠোফোনে কল করা হলে তার পিএস সুমন ফোন রিসিভ করেন। পরে শোকজের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে কথা বলতে চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তবে নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান শোকজ করার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা