ছবি: সংগৃহীত
রাজনীতি

জাপার ২৩ জনের মনোনয়ন বৈধ

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালী-১ আসনের (সদর-দুমকি-মির্জাগঞ্জ) মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের ৮৮,৬৯,৮১১ টাকা আয়কর বকেয়া থাকায় যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির ১১ নেতাকর্মীর কারাদণ্ড

পরে আয়কর পরিশোধ করে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেয়ায় সোমবার (৪ ডিসেম্বর) তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন পটুয়াখালী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

এছাড়া কাগজপত্রের ত্রুটি থাকায় যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়, তাদের মধ্যে ১৩ জন প্রার্থী কাগজপত্র সংশোধন করে জমা দেয়ায় মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়া হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ২ জনের মনোনয়ন বাতিল

দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪ টি আসন থেকে মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে আজ বেলা সাড়ে ১২ টা পর্যন্ত সবশেষে তথ্য অনুযায়ী, ২৮ জনের মধ্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারসহ ২৩ জনের মনোনয়নপত্র বৈধ, ৪ জন বাতিল এবং ১ জনের মনোনয়নপত্র স্থগিত করেন পটুয়াখালী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।

পটুয়াখালী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, মনোনয়নপত্র স্থগিতের বিষয়ে বিকেল ৪ টার মধ্যে জানানো হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা