ছবি: সংগৃহীত
রাজনীতি

গাইবান্ধায় জাপা প্রার্থীকে শোকজ

গাইবান্ধা প্রতিনিধি: নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে প্রার্থীদের সাথে ইসির বৈঠক

শুক্রবার (২৯ ডিসেম্বর) গাইবান্ধা-২ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান গাইবান্ধা জেলা ও দায়রা আদালতের জজ শরিফুল ইসলাম এ নোটিশ দেন।

নোটিশে রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৩ টার মধ্যে লাঙ্গল প্রতীকের ওই প্রার্থীকে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি সব সময় নাশকতা করে আসছে

অনুসন্ধান কমিটির চেয়ারম্যান গাইবান্ধা জেলা ও দায়রা আদালতের জজ শরিফুল ইসলাম বলেন, গত ২৭ ডিসেম্বর স্থানীয় একটি পত্রিকায় গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী একটি নির্বাচনী পোস্টার ছাপান।

সেখানে তিনি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরসহ ২ জনের ছবি ব্যবহার করেছেন। নিয়ম অনুযায়ী, তিনি শুধু বর্তমান পার্টির চেয়ারম্যানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচন আচরণবিধি ২০০৮-এর (৭) রায়-এ বিষয়টি স্পষ্ট বলা আছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা