ছবি: সংগৃহীত
রাজনীতি
নোয়াখালী-৩

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮ 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর

এ সময় গণমাধ্যমের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজনসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও এক মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, গাবুয়া বাজারে পথসভার আয়োজন করে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের অনুসারীরা।

এতে নেতৃত্ব দেন একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদুর রহমান দিপু। এ সময় নৌকার সমর্থক সাকিব নামের এক ছেলেকে মারধর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। ফলে উত্তেজনা সৃষ্টি হয়।

এর জেরে সন্ধ্যা ৭ টার দিকে গাবুয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন: নওগাঁ-২ আসনের ভোট স্থগিত

এ সময় আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরনের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের ধাওয়া করে।

তারা এটিএন বাংলার গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজনসহ অন্তত ১০ জন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার সময় গাড়িতে ছিলেন এটিএন বাংলার ঢাকার রিপোর্টার নাজিবুর রহমান ও এটিএন নিউজের নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। তারা অল্পের জন্যে রক্ষা পান।

আরও পড়ুন: ২০২৩ সালে ১৪৩২ শ্রমিক নিহত

ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) রাজীব হাসান ও বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানান, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা