সংগৃহীত ছবি
রাজনীতি

ভালুকা যুবদল নেতাকে চাঁদাবাজির ভূয়া অভিযোগে শোকজ!

সাজ্জাদুল আলম খান, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান খান রাসেলকে চাঁদাবাজি’র ভুয়া অভিযোগে শোকজ করা হয়েছে। যার কাছে রাসেল চাঁদা চেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে তিনি নিজেও জানেন না। এমন কি থানায় অভিযোগপত্রটিও ভুয়া।

জানা গেছে, গত ১৯শে জানুয়ারি রাসেলের চাঁদা দাবির ঘটনা উল্লেখ করে ভালুকা থানায় অভিযোগ করেন মোশাররফ হোসেন বাহার নামে এক ব্যক্তি। অথচ অভিযোগপত্রে অভিযোগকারীরও মোবাইল নম্বর ও এনআইডি নম্বর উল্লেখ নেই। এমনকি কোনো তদন্তকারী কর্মকর্তার নাম বা নম্বর দেয়া নেই। এক সপ্তাহের আগে থানায় অভিযোগ দিলেও কোনো তদন্তকারী কর্মকর্তা রাসেলের সঙ্গে যোগাযোগ করেনি। এমন কি অভিযোগে নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি.-এর নাম এবং ইঞ্জিনিয়ারের নাম উল্লেখ করা হয়েছে সে বিষয়ে ওই কোম্পানির ইঞ্জিনিয়ার জানেন না। অথচ এই ভুয়া অভিযোগের প্রেক্ষিতে গত ২৫শে জানুয়ারি রাসেলকে শোকজ করা হয় কেন্দ্র থেকে।

আরও পড়ুন: বই মেলা উদ্বোধন করবেন ড. ইউনূস

চাঁদা দাবির অভিযোগটি ভুয়া দাবি করে ভালুকা যুবদলের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান খান রাসেল বলেন, ভরাডোবা গ্রামের মৃত হোসেন সরকারের ছেলে মো. মোশাররফ হোসেন বাহার (৫০) ও মো. মোস্তাফিজ (৪৫) সাবেক এমপির ঘনিষ্ঠ আত্মীয়। তারা দীর্ঘদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করে আসছেন। গত ২১শে জানুয়ারি আমি তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছি। তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। থানায় যে অভিযোগের কথা বলা হচ্ছে, এটা ভুয়া। আমার সঙ্গে থানা থেকে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা যোগাযোগ করেনি। বিষয়টি আমি কেন্দ্রের দায়িত্বশীল নেতাদের জানিয়েছি।

নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিঃ এর কর্মরত ইঞ্জিনিয়ার আরাফাত বলেন, এই ধরনের ঘটনা সম্পর্কে আমি পুরোপুরি অবগত নই। অভিযোগে সম্পর্কে আমি শুনছি কিন্তু থানা থেকে আমার সাথে কেউ যোগযোগ করেনি। এছাড়া চাঁদা চাওয়ার বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, আমার কাছে কেউ চাঁদা চায়নি।

রাসেলের সঙ্গে বাহারের কথোপকথনের একটি অডিও প্রতিবেদকের হাতে রয়েছে। অডিওতে শোনা যায়, অভিযোগকারী বাহার বলছেন, এই জিডি তিনি করেননি এবং চাঁদাবাজির বিষয়ে তিনি কিছুই জানেন না।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২২

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শামছুল হুদা খান বলেন, যে কেউ অভিযোগ/জিডি করতে পারেন। জিডিতে অবশ্যই নম্বর থাকবে। অভিযোগ তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। ওই (২০ জানুয়ারি) তারিখে যদি কেউ অভিযোগ করে থাকে তাহলে ফাইল দেখে বলতে পারবো। তিনি বলেন, আসলে এটা রাজনৈতিক বিষয় আছে, এটা নিয়ে কথা না বলাই ভালো।

এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, রাসেলের বিরুদ্ধে অভিযোগ আসার পর তাৎক্ষণিকভাবে তাকে শোকজ করেছি। এখন তদন্তে যদি অভিযোগ ভুয়া প্রমাণিত হয় তাহলে তা প্রত্যাহার করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা