ছবি: সংগৃহীত
রাজনীতি
ভোলা-১

তোফায়েল আহমেদের মনোনয়ন দাখিল 

ভোলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরও পড়ুন: যুবককে গুলি করে হত্যা

এ নিয়ে ’৭০ এর নির্বাচন থেকে শুরু করে ১২ বার বাংলাদেশ আওয়ামী লীগের থেকে নমিনেশন পেয়ে দলের জন্য নির্বাচন করছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আরিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তোফায়েল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়রসহ-সভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, ভোলা পৌর সভার মেয়র মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ, হামিদুল হক বাহালুল, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার ও ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠকি সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: ভোটের দিন থ্রেট দেখছি না

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি কি বলল না বলল এতে কিছু যায়-আসে না। সকলের কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি এবং অনেকেই অংশগ্রহণ করবে।

তিনি ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নৌকায় ভোট চান এবং দোয়া কামনা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা