ছবি: সংগৃহীত
রাজনীতি

টাঙ্গাইলে নৌকা প্রার্থীর সমর্থকদের উল্লাস

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে মনোনীত প্রার্থীর শ্রদ্ধা

গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের মনোনয়নের তালিকা আসন নং ১৩২ টাঙ্গাইল-২ ঘাটাইল-এ অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের নাম ঘোষণা করেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান ঢাকা থেকে কালিহাতি আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে ঘাটাইলের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর সহস্রাধিক সমর্থক ও নেতাকর্মীরা শহর থেকে মোটরসাইকেলের বহর বিশাল শোভাযাত্রা বের করেন।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়ন জমা

শোভাযাত্রা শেষে নেতাকর্মী ও ইউনিয়নবাসীর উদ্দেশ্যে অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব স্বীকৃত।

শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া প্রতিটি গ্রামে লেগেছে। সারা বাংলার মতো আমাদের ঘাটাইলের যোগাযোগের ব্যবস্ত উন্নতি করেছেন। দল আমাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ দিয়েছে।

আরও পড়ুন: সুন্দরগঞ্জে নৌকা প্রার্থীর ব্যাপক শোডাউন

আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। ইনশাল্লাহ্ নির্বাচনে আমার উপজেলার জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে ঘাটাইলবাসীকে সেবা করার সুযোগ করে দিবেন।

তিনি আরও বলেন, নৌকার প্রার্থীতা না দিতে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু দল আমাকে আশাহত করেনি। নৌকার প্রার্থীতা একটি বিজয়। আসন্ন নির্বাচনে এলাকার জনগণ নৌকাকে বিজয়ী করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা