ছবি : সংগৃহিত
সারাদেশ
ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচন

ভোট কেন্দ্র দখলের আশঙ্কায় স্বতন্ত্র প্রার্থী

ঝালকাঠি প্রতিনিধি: নির্বাচনের দিন বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ভোট কেন্দ্র দখলের আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন ঝালকাঠি পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়ারেস আলী খান।

আরও পড়ুন: শিক্ষার মানোন্নয়ন দ্রুতই দৃশ্যমান হবে

শুক্রবার (১৪ জুলাই) ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আসন্ন পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের সমর্থনে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝালকাঠি পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজ আল মাহমুদের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা তাদের বৈধ অবৈধ আগ্নেয়াস্ত্র দ্বারা দাঙ্গা ও ত্রাস সৃষ্টি করে ভোট কেন্দ্র দখল করার ষড়যন্ত্র করছে।

ইহা বন্ধ করার জন্য অবিলম্বে ঝালকাঠি জেলার সকল লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র নির্বাচনের আগে থানায় জমা রাখার প্রয়োজন।

আরও পড়ুন: নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা

এছাড়া নির্বাচনে সুষ্ঠ নির্বাচনের জন্য প্রতিকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও র‌্যাব মোতায়েনেরও দাবি জানান এ চেয়ারম্যান প্রার্থী।

সংবাদ সম্মেলনে ওয়ারেস আলী খানা আরো উল্লেখ করেন, গত ২০২১ সালে অনুষ্ঠিত কৃর্ত্তীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের দিন কাউন্সিলর হাফিজ আল মাহমুদসহ ক্ষমতাসীন দলের বহিরাগত অবৈধ আগ্নেয়অস্ত্রধারীগণ গুলিবর্ষণ করিয়া, বোমা ফাটিয়ে ত্রাস ও দাঙ্গা করে ভোট ডাকাতি ক করেছিলো।

পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আমরা এমন আলামত দেখতে পাচ্ছি। তাই এ ব্যপারে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান পরিচালনা ও সকল বৈধ অস্ত্র থানায় জমা নেয়ার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: উখিয়ায় সংরক্ষিত বনভূমিতে চারা রোপণ

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ারেস আলী খানের ছেলে অ্যাডভোকেট মাহাবুব আলম খান ও আজাদ খান প্রমুখ।

উল্লেখ্য আগামী ১৭ জুলাই ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নৌকা প্রতিকে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের ফারুক হোসেন এবং আনারস প্রতিকে স্বত্বন্ত্র প্রার্থী এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়ারেস আলী খান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা