প্রতীকী ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে নাদের মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে ভাটিয়াপাড়া একপ্রেস ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে মারা যান তিনি।

নিহত নাদের মোল্লা বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নাদের মোল্লা বহরপুর থেকে কালুখালীতে তার জামাতার বাড়ি বেড়াতে আসছিল। ভাটিয়াপাড়া ট্রেনের ইঞ্জিন লাইন পরিবর্তনের সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন। ইঞ্জিনচালক তাকে লাইন ছাড়ার জন্য বার বার সংকেত দিলেও লাইন ছাড়েনি। ফলে ইঞ্জিনের চাকায় কাটা পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ২

নিহতের জামাতা আব্দুস ছাত্তার বলেন, শ্বশুর কানে কম শুনতেন। তিনি বেড়াতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা