ছবি-সংগৃহীত
সারাদেশ

নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ পাথর শ্রমিক ফরিদ মিয়ার (৪৩) মরদেহ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর আড়াইটায় লম্বাকান্দির পশ্চিম হাওরে স্থানীয় জেলেদের জালে উঠে আসে মরদেহটি।

নিহত ফরিদ মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

জানা গেছে, বুধবার (১২জুলাই) সকালে লম্বাকান্দি গ্রাম থেকে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক নৌকায় লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৪৪ জন উদ্ধার হলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হয়। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে আজ তার মরদেহ পাওয়া গেলো।

আরও পড়ুন : ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এখন আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা