ছবি: সংগৃহীত
রাজনীতি

খাগড়াছড়ি আসনে কুজেন্দ্র লালের হ্যাটট্রিক 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: অনেক জল্পনা-কল্পনা শেষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি (২৯৮) সংসদীয় আসনে নৌকার মাঝি হয়ে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরনের পথে কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আরও পড়ুন: বাগেরহাটের ৭ জনের মৃত্যুদণ্ড

মনোনয়ন প্রত্যাশী অনেক সুপরিচিত ও তুখর রাজনৈতিক ডজন খানেক প্রার্থীদের পিছনে ফেলে টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হ্যাটট্রিক করলেন তিনি।

এর আগে ২০১৪ ও ২০১৮ সালে তিনি খাগড়াছড়ি সংসদীয় আসনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

খাগড়াছড়ি (২৯৮) একটি সংসদীয় আসনে নৌকা প্রতীক চেয়ে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আরও পড়ুন: উত্তরাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে

খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় (২৯৮) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৬১ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ৪ লাখ ৪১ হাজার ৭৪৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৫২৪ জন এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ২১৯ জন।

গত বারের চেয়ে এ বছর ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন। তার মধ্যে প্রায় অর্ধেক ভোটার উপজাতি।

আরও পড়ুন: বৈঠকে পররাষ্ট্রসচিব-পিটার হাস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে ভোট কেন্দ্র ছিল ১৮৭ টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ৯ টি বাড়িয়ে হয়েছে ১৯৬ টি। এবার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে ৮ টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৪ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।

এখন পর্যন্ত কয়টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সে তালিকা করা হয়নি। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দীঘিনালা ও লক্ষ্মীছড়ির দুর্গম ৩ টি কেন্দ্রে হেলিকপ্টারে আগেই ভোটের উপকরণ পাঠানো হয়।

তবে এবার ঐসব ভোট কেন্দ্রে কোন পদ্ধতিতে ভোটের উপকরণ পাঠানো হবে, তা নির্ধারিত করা হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা