সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপির হরতাল শুরু

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ডাকা বিএনপির ১২ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরু হয়েছে।

আরও পড়ুন : বিশ্ব অংশগ্রহণমূলক নির্বাচন চায়

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা সারাদেশে হরতাল পালন করবে বিএনপি।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় সারাদেমে ২৪ ঘণ্টার অবরোধ চলে।

আরও পড়ুন : নির্বাচনে অনেক ভোট পড়বে

গত সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লাগাতার এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শুধু সোমবারি সারাদেশে দলটির ৩৮৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সারা দেশে ৪ হাজার ২শর বেশি নেতা-কর্মী গ্রেপ্তার এবং ১৩৮টি মামলায় ১৬ হাজার ১২৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা