রাজনীতি

সারাদেশে আ’লীগের শান্তি সমাবেশ কাল

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আগামীকাল রোববার শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

আরও পড়ুন : বিএনপির মহাযাত্রা এখন পতনযাত্রা

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে এ ঘোষণা দেন ওবায়দুল কাদের।

এর আগে সরকার পতনের এক দফা দাবি আদায়ে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

আরও পড়ুন : কাল সারা দেশে হরতাল

সেতুমন্ত্রী বলেন, কাল বিএনপির পক্ষে কেউ থাকবে না। এদের নৈরাজ্যের হরতাল কেই মানবে না। এ অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না।

তিনি বলেন পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। কাল থেকে আর কাউকে পাবেন না। দুর্বলের পক্ষে কেউ থাকে না। দুপুর পর্যন্ত দেখি মরণ কামড় দেয়। পরে দেখি এদিক-ওদিক তাকায়। আর পালায়। অলিগলিতেও পালাতে দেবো না। ওদের আর ক্ষমা নেই। আর ছাড় দেবো না।

আরও পড়ুন : সংঘর্ষে প্রাণ গেল পুলিশ সদস্যের

ওবায়দুল কাদের বলেন, জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে, পুলিশের গায়ে যারা হাত তুলেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের ছাড় দেওয়া হবে না।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং সহযোগী সংগঠনের নেতার বক্তব্য দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা