সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপির সঙ্গে আপস নেই

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ভাগ্যাকাশে আবারও খারাপ সময় এসে গেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদরা এ শয়তানি করছে। বিএনপির সঙ্গে কোনো আপস নেই।

আরও পড়ুন : আ’লীগের সমাবেশ শুরু

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগের জনসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আমাদের সৌভাগ্য মহান আল্লাহ পাক দুজনকে মারবেন না। শেখ হাসিনা ও শেখ রেহেনাকে মারবেন না আল্লাহ। ২১ আগস্ট আজকের প্রধানমন্ত্রীর বেঁচে থাকার কথা ছিল না, যদি গ্রেনেডটা বিস্ফোরণ হতো তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পেতাম না। কারণ বেগম মুজিব যেমন বঙ্গবন্ধুর সহযোগী ছিলেন, তেমনি শেখ রেহেনাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুঃসময়ের সহযোগী বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন : ইসরাইলকে হামলার ঘোষণা দিলো হামাস

তিনি বলেন, মনে রাখবেন বাংলাদেশকে দুইটা সম্পদ দিয়েছেন আল্লাহ। একটা হচ্ছে বঙ্গবন্ধু। যাকে আল্লাহ সৃষ্টি করেছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য। আরেকটা সম্পদ হচ্ছে এদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছেন, যিনি হচ্ছেন বঙ্গবন্ধুর উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ যদি কোনোদিন বিপর্যয় আসে অথবা খারাপ দিন আসে তাহলে এ দুজন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এককথায় এদেশ যতদিন থাকবে এ দুজন মানুষ মরেও বেঁচে থাকবে।

আরও পড়ুন : ধামরাইয়ে ককটেল বিস্ফোরণ

মন্ত্রী বলেন, ‘আমাদের ভাগ্যাকাশে আবারও খারাপ সময় এসে গেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদরা এ শয়তানি করছে। বিএনপির সঙ্গে কোনো আপস নেই।’

প্রসঙ্গত, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টোল দিয়ে গাড়িতে করে টানেল পার হন তিনি।

আরও পড়ুন : নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

শনিবার দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী দলীয় জনসভায় যোগ দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা