সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপির টানা কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রোডমার্চ-সমাবেশসহ টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এই কর্মসূচি শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন : গেব্রিয়েসুসের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার ঢাকা জেলার জিঞ্জিরা-কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ করবে বিএনপি। এর মধ্যে কেরানীগঞ্জের সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান। টঙ্গীর সমাবেশে উপস্থিত থাকবেন গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন : পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

এরপর আগামী বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভৈরব-ব্রাক্ষ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে রোডমার্চ করবে দলটি। এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগরে যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ। এর মধ্যে যাত্রাবাড়ীর সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান। আর উত্তরার সমাবেশে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দিন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাদ জুমা সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে।

২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালীতে রোডমার্চ করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

আরও পড়ুন : ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলার আমিন বাজারে সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন নজরুল ইসলাম খান (নয়া বাজার), আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান (আমিন বাজার)।

২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ কর্মসূচি রয়েছে। এতে নেতৃত্ব দেবেন মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। ২৬ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবী কনভেনশনে সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. আব্দুল মঈন খান।

২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান (গাবতলী), ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী (ফতুল্লা)।

আরও পড়ুন : পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ। এতে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বেগম সেলিমা রহমান। ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন। ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে রোডমার্চ। ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ। ৩ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোডমার্চ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা