সংগৃহীত
রাজনীতি

ছাত্রলীগের সমাবেশে বৃষ্টির হানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ছাত্রলীগের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে হানা দিয়েছে বৃষ্টি। সমাবেশস্থলের আশপাশে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় খুঁজতে থাকেন কয়েক হাজার শিক্ষার্থী ও ছাত্র নেতারা। বৃষ্টিতে ভিজেই অনেককে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

আরও পড়ুন: সমাবেশস্থলে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে।

ছাত্রলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ’ এ সমাবেশের আয়োজন করেছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনটির নেতাকর্মীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনটির নেতাকর্মীর সমাবেশে যোগ দিতে গতকাল থেকে সারাদেশ থেকে ঢাকায় আসতে শুরু করেন।

আরও পড়ুন: স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত

আজ হঠাৎ করেই দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। ফলে ভোগান্তির মধ্যে পড়তে হয় সারাদেশ থেকে আসা ছাত্রনেতা, কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের।

ছাত্রলীগের ছাত্র সমাবেশে আজ বিকেল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সভাপতিত্বে ছাত্র সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও অংশগ্রহণ করবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা