সংগৃহীত
রাজনীতি

সমাবেশস্থলে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদকধ: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। তবে ১২টার আগেই নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। উদ্যানের কালী মন্দির গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।

আরও পড়ুন: আজ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

শুক্রবার (১ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ ছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেটের চারপাশে নেতাকর্মীদের ছোট বড় মিছিল নিয়ে অবস্থান করতেও দেখা যায়। অনেকে সমাবেশ স্থলে প্রবেশ না করলেও মাঠের চারপাশে অবস্থান করছেন।

আরও পড়ুন: রাজধানীতে ছাত্রলীগের সমাবেশ আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন জানান, আমাদের ক্যাম্পাস থেকে আমরা কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে সমাবেশ স্থলে যোগ দিয়েছি। ছাত্রলীগের মহাসমাবেশকে সফল করতেই ইউনিটের সকল নেতাকর্মী একসাথে সমাবেশে অংশগ্রহণ করেছে।

সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সভাপতিত্ব করবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা