ছবি-সংগৃহীত
রাজনীতি

আ’লীগের শেকড় অনেক গভীরে

জেলা প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় হবে। সংগ্রাম করে, আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা বিএনপির পক্ষে সম্ভব হবে না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে।

আরও পড়ুন : মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ১৫ বছর দেশ চালিয়ে সারা পৃথিবীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশ বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়। খাদ্যে সয়ংসম্পূর্ণ বাংলাদেশ আর ভিক্ষুকের জাতি নয়।

তিনি বলেন, দেশকে যারা পাকিস্তান বানাতে চায়, বিদেশীদের হাতে তুলে দিতে চায়, সব ষড়যন্ত্র ভেসে যাবে। আওয়ামী লীগের জনস্রোতের সামনে বিএনপি দাঁড়াতে পারবে না।

আরও পড়ুন : চাপে নেই, আমরাই সুন্দর নির্বাচন চাই

ড. আব্দুর রাজ্জাক বলেন, জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। মানুষ আওয়ামী লীগকেই আবার ভোট দেবে।

তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে। সেই নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর। সেই নির্বাচন উপহার দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশনার।

আরও পড়ুন : কুশীলবদের চিহ্নিত করতে হবে

এরআগে সকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক চরফ্যাশন উপজেলার জাহানপুর এলাকায় ৮৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা