ছবি: সংগৃহীত
রাজনীতি

আজ ঢাকাসহ দেশজুড়ে বিএনপির মিছিল 

নিজস্ব প্রতিনিধি: আজ রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ মিছিল করবে বিএনপি।

আরও পড়ুন: বিশ্বের রাষ্ট্রপ্রধানদের আইকন শেখ হাসিনা

বুধবার (৩০ আগস্ট) গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করবে দলটি।

এর আগে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন: আর কোনো ছাড় দেওয়া হবে না

রিজভী বলেন, ইতিমধ্যে ৬০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- জনপ্রতিনিধি, তরুণ, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের সদস্য।

তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ১০০ জনের লাশ উদ্ধার হয়েছে। দীর্ঘদিন পর অনেককে গ্রেফতার দেখানো হয়। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছে।

আরও পড়ুন: অনলাইন থেকে বক্তব্য অপসারণ শুরু

এখনো অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। প্রায় সবারই দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুমের সংস্কৃতি চালু করেছেন। এক্ষেত্রে তিনি আর কতদূর অগ্রসর হবেন, তা নিয়ে গোটা জাতি শঙ্কিত।

আরও পড়ুন: চেয়ারম্যান ফারুক, ইরান বহিস্কার

তিনি বলেন, ২৮ জুলাই থেকে এখন পর্যন্ত সারা দেশে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৩২৭ টি, যেখানে আসামি ১৩ হাজার ৪৩০ জন এবং ১৬২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা