ছবি : সংগৃহিত
রাজনীতি

নির্বাচনের আগে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন

ভোলা প্রতিনিধি: আর পাঁচ মাস পড়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। তাই আগামী নির্বাচনের আগে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহবান জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি।

আরও পড়ুন: নুরের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার (১৮ জুলাই) ভোলায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার সভায় বক্তব্য কালে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ভোলার চারটি আসনের আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবেন। দলকে ঐক্যবদ্ধ রাখবেন।

তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ মর্যাদাশালী দেশ। এখন আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

আরও পড়ুন: বিএনপির পদযাত্রা, ভোগান্তিতে যাত্রীরা

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা আরো বলেন,এতো উন্নয়ন ভোলাতে হয়েছে এখন একটা কাজ বাকি আছে সেটা হলো ভোলা-বরিশাল ব্রীজ। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশআল্লাহ ভোলা-বরিশাল ব্রিজও একদিন দেখতে পাবেন।

আজকে পদ্ম ব্রিজ হয়েছে ভোলা-বরিশাল ব্রিজ হলে ঢাকা থেকে ৪/৫ ঘন্টা ভোলায় আসতে পারবো। ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। আমি ভোলাতে গ্যাস ভিত্তিক ইন্ড্রাস্টি গড়ে তুলতে চাই।

ইতিমধ্যে বিভিন্ন ব্যাবসায়ী শিল্পপতি ভোলাতে জমি কিনতে শুরু করেছে। তাই আগামীর ভোলা হবে শিল্পনগরী।

আরও পড়ুন: মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

এসময় তিনি আরো বলেন, ভোলায় গ্যাস রয়েছে সেই গ্যাস যেন বাসা বাড়িতে পায় সেটির জন্য চেষ্টা করবো বলে জানান।

ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- ভোলা পৌর সভার মেয়র মনিরুজ্জামান,ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকীব, মোহাম্মদ ইউনুছ, এনামুল হক আরজু, সালাউদ্দিন লিংকন প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা