ফাইল ছবি
রাজনীতি

নুরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি: গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেছেন সংগঠনটির রেজা কিবরিয়াপন্থী যুগ্ম সদস্যসচিব তারেক রহমান।

আরও পড়ুন: মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

তারেকের ওপর হামলার অভিযোগে সোমবার (১৭ জুলাই) বিকালে পল্টন থানায় এ মামলা হয়েছে।

পল্টন থানার ওসি সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় নুর তিন নম্বর আসামি। মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখসহ আরও চার-পাঁচজন অজ্ঞাতপরিচয়কে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, রোববার বিকালে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন। আসামিরা তারেককে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মারেন। হামলার পর সংগঠনটির নেতাকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি

এ বিষয়ে নুরুল হক নুর বলেন, এই মামলা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। জামান টাওয়ারে যদি মারধরের ঘটনা ঘটত সেটি কেউ না কেউ দেখত। এছাড়া এই ভবনে সিসি ক্যামেরাও রয়েছে। সেখানেও মারধরের কোনো তথ্য নেই।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা