ছবি : সংগৃহিত
রাজনীতি
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি

সাংগঠনিক সম্পাদক ভোলার তানভীর শিকদার

ভোলা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তানভীর শিকদার।

আরও পড়ুন: বিএনপি আইনের শাসন পদদলিত করেছিল

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: বিদেশিরা বিএনপিকে সমর্থন দেয়নি

নবগঠিত ছাত্রলীগের এই কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার ভোলার চরফ্যাশন উপজেলায় ওমরপুর ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আনোয়ার শিকদার দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতোপ্রোতোভাবে জড়িত এবং বর্তমান ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তানভীর শিকদার ছোটবেলা থেকেই একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমগুলোতে তার সম্পৃক্ততা ছিলো।

আরও পড়ুন: ৩০০ আসনে প্রার্থী দিবে জাপা

এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হোন তিনি। বিশ্ববিদ্যালয় জীবনে শুরু থেকেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তানভীর শিকদার বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই ও শেখ ওয়ালী আসিফ ইনান ভাইসহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞ।

আরও পড়ুন: ইইউ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়

বাংলাদেশ ছাত্রলীগে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সে দায়িত্ব আমি সততা, নিষ্ঠার সাথে পালন করে যাবো। আমি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদর্শে কাজ করে যাবো এটাই আমার প্রত্যাশা।

বাংলাদেশ ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশস্ত ভ্যানগার্ড। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করতে চাই।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পদত্যাগ হাস্যকর দাবি

উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সেদিন নতুন কমিটি ঘোষণা করা হয়নি। পরে ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা