ছবি : সংগৃহিত
রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দিবে জাপা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি (জাপা) আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কিংবা বিএনপির সাথে জোটবদ্ধভাবে অংশ নেবে না। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলকে তারা জানিয়েছে, দলটির এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

আরও পড়ুন: ইইউ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়

শনিবার (১৫ জুলাই) গুলশানে জাতীয় পার্টির এক নেতার বাসায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আর এই বৈঠকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জানান তিনি।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, ইইউ প্রতিনিধি দল আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অবস্থান কী হবে জানতে চায়। জবাবে দলটির চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত হচ্ছে আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার।

আরও পড়ুন: দুপুরে জামাতের সাথে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

এ ক্ষেত্রে আগামী নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয় তার জন্য ইইউকে উদ্যোগ নিতে আহ্বান জানান জিএম কাদের।

বৈঠক সূত্রে জানা যায়, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনগুলো কেমন হয়েছে, এই নিয়ে জাতীয় পার্টির বক্তব্য জানতে চায় ইইউ প্রতিনিধি দল। তখন জিএম কাদের বলেন- নির্বাচন যতটুকু সুষ্ঠু হওয়ার দরকার ততটুকু হয়নি। কিছুটা প্রশ্নবিদ্ধ ছিল গত দুইটি নির্বাচন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পদত্যাগ হাস্যকর দাবি

এছাড়া বৈঠকে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে ইইউ প্রতিনিধি দল জানিয়েছে- আগামী কিছুদিনের মধ্যে তাদের একটি মানবাধিকার প্রতিনিধি দলও ঢাকা সফরে আসবে।

সংবাদ মাধ্যমকে বৈঠকের প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা বলেন, ঘুরে-ফিরে আগের বিষয়গুলো এসেছে বৈঠকে।

আরও পড়ুন: আ.লীগের সাথে ইইউ দলের বৈঠক

তারা আমাদের কাছে আগামী নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন, আমরা জানিয়েছি জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে। ৩০০ আসনে প্রার্থী দেবে।

বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুও উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা