ফাইল ছবি
রাজনীতি

সমাবেশ পেছালো জামায়াত

জেলা প্রতিনিধি: সিলেটে পুলিশের অনুমতি না পেয়ে পূর্বঘোষিত সমাবেশ পিছিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। আগামী ২১ জুলাই একই মাঠে সমাবেশ করার ঘোষণা দেয় দলটি।

আরও পড়ুন: জামাতের সাথে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

শনিবার (১৫ জুলাই) দুপুরে বন্দরবাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

এদিন নগরীর রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিলেও পুলিশের ‘অনুমতি’ না পেয়ে তা ছয় দিন পিছিয়ে দেয় দলটি।

সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমীর বলেন, আগামী ২১ জুলাই ‘শান্তিপূর্ণ’ জনসভার আয়োজন করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পদত্যাগ হাস্যকর দাবি

প্রসঙ্গত, ১০ বছর পর জামায়াতে ইসলামী গত ১০ জুন ঢাকায় সমাবেশ করে। ঐদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটি নির্বিঘ্নে সমাবেশে আসে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা