ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপি আইনের শাসন পদদলিত করেছিল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় আইনের শাসনকে পদদলিত করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, আজকে যখন বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতারা মানবতা, গণতন্ত্র, আইনের শাসনের কথা বলেন, তখন চোখের সামনে ভেসে ওঠে সাহারা খাতুনের ওপর নির্মম নির্যাতনের কথা। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল, তখন সারাদেশে কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর স্টিম রোলার চালিয়েছিল; এ কথা জনগণ ভুলে যায়নি।

আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজকে তারা (বিএনপি-জামায়াত) মায়া কান্না কাঁদেন। আর সে সময় (২০০১-২০০৬) তারা আইনের শাসনকে পদদলিত করেছিল। হাজার হাজার মানুষকে তাদের নির্যাতনের শিকার হতে হয়েছিল।

আরও পড়ুন : বিদেশিরা বিএনপিকে সমর্থন দেয়নি

শনিবার (১৫ জুলাই) আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম অ্যাডভোকেট সাহারা খাতুনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

সাহারা খাতুনকে স্বরণ করে হানিফ বলেন, লোভ-লালসা কখনো সাহারা খাতুনকে স্পর্শ করতে পারেনি। দলের জন্য তিনি এতটাই নিয়োজিত ছিলেন যে, কখনো নিজের ব্যক্তি জীবনকেও প্রাধান্য দেননি। সংসার জীবনও তিনি করার সুযোগ পাননি, শুধুমাত্র জনগণ ও দলের জন্য কাজ করতে গিয়ে।

আরও পড়ুন : ৩০০ আসনে প্রার্থী দিবে জাপা

তিনি আরো বলেন, সাহারা খাতুনের মতো একজন সিনিয়র নেত্রীকে তারা (বিএনপি-জামায়াত) রাজপথে পিটিয়ে আহত-রক্তাক্ত করেছিল। কোথায় ছিল তখন আইনের শাসন? কোথায় ছিল তখন গণতন্ত্র? কোথায় ছিল তখন মানবতা? আজকে আপনারা (বিএনপি-জামায়াত) মানবাধিকারের কথা বলেন, মানবাধিকারের জন্য আপনাদের বুক ফেটে যায়। গণতন্ত্রের জন্য আপনাদের মায়াকান্না হয়।

বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের অতীত ভুলে গেছেন? এগুলো তো ভোলার নয়। সাহারা খাতুন, মতিয়া চৌধুরী, নাসিম ভাই এদের মতো সিনিয়র নেতাদের আপনারা যেভাবে রাজপথে নির্যাতন করেছেন, সেই চিত্র কী দেশবাসী এত সহজে ভুলে যাবে? যারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল তাদের মুখে গণতন্ত্র, আইনের শাসন, মানবতার কথা মানায় না।

আরও পড়ুন : ইইউ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. নজিবুল্লাহ্ হিরু।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা