ছবি : সংগৃহিত
রাজনীতি

সাবেক তথ্যমন্ত্রী শামসুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বুধবার (২৬ এপ্রিল) ছিল সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপির নেতা প্রয়াত এম শামসুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ২ নেতাকে গুলি করে হত্যা

সাবেক এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে নেতাকর্মীরা তার কবর জিয়ারত করেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের তিনসিঁড়ি গ্রামে সামাজিক মসজিদে বাদ আছর মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন আহমেদ, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ, সাবেক রামপাল ইউপি চেয়ারম্যান আবু বক্কর মাদবর, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত, সাবেক ছাত্রনেতা মো. ইকবাল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন : কারামুক্ত হলেন রিজভী

প্রসঙ্গত- সাবেক তথ্যমন্ত্রী বিএনপি নেতা এম শামসুল ইসলাম ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ২৬ শে এপ্রিল বৃহস্পতিবার ইন্তেকাল করেন।

তিনি শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে ইন্দোনেশিয়ার হাইকমিশনার ছিলেন। মুন্সীগঞ্জ-৩ আসন থেকে তিনবার তিনি সংসদ সদস্য হন।

আরও পড়ুন : প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন

১৯৯১-১৯৯৬ মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের বাণিজ্য, টেলি যোগাযোগ ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব পান এম শামসুল ইসলাম।

২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তাকে প্রথমে ভূমি ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা