ছবি: সংগৃহীত
রাজনীতি

কারামুক্ত হলেন রিজভী

সান নিউজ ডেস্ক: সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চার মাস ২০ দিন কারাগারে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।

আরও পড়ুন: দুর্ভিক্ষ চলছে বিএনপির রাজনীতিতে

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

জেলগেটে তাকে ফুল দিয়ে স্বাগত জানান তার সহধর্মিনী আরজুমান আরা বেগমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী। পরে একটি প্রাইভেট গাড়িতে করে নয়া পল্টনের উদ্দেশে রওনা হন রিজভী।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সংকট সমাধানে রাষ্ট্রপতির সুযোগ আছে

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অন্যান্যদের সঙ্গে রুহুল কবির রিজভীকে আটক করে কারাগারে নেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা