রাজনীতি

নেতাকর্মীদের ধান কেটে দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক।

আরও পড়ুন : লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে যুবলীগ ও কৃষক লীগ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এবং কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজউল করিম রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

আওয়ামী লীগের সহযোগী এই দুই সংগঠনের শীর্ষ নেতারা তার সংগঠনের নেতাকর্মীদের এই নির্দেশ দিয়েছেন। পৃথক দুটি বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এ আহ্বান জানান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা