ছবি: সংগৃহীত
রাজনীতি
খালেদা জিয়া

গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যেতে বলেছেন

সান নিউজ ডেস্ক: গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণ যেভাবে কাজ করছে বেগম খালেদা জিয়া সেটি অব্যাহত রাখতে বলেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: দুর্ভিক্ষ চলছে বিএনপির রাজনীতিতে

শনিবার (২২ এপ্রিল) রাতে দলের জ্যেষ্ঠ নেতারা গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনও অসুস্থ বলে জানিয়ে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, তিনি এখনও অসুস্থ, ডাক্তার তাকে মনিটরিং করছে।

আরও পড়ুন: ষড়যন্ত্র-হিংসার রাজনীতি দূর হোক

বিএনপির মহাসচিব বলেন, সৌজন্য সাক্ষাৎ যেটা হয়েছে সেখানে তিনি আমাদের কুশল জানতে চেয়েছেন। সেই সঙ্গে দলের যারা কারাগারে আছেন তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের যে কষ্ট তিনি এটা জানেন। দেশের লাখ লাখ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে সেগুলোও জানেন তিনি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা