রাজনীতি

এবার তামাশার নির্বাচন !

সান নিউজ ডেস্ক : এবার তামাশার নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন হতে দেওয়া হবে না, এজন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তিনি বলেছেন, সরকারের মন্ত্রীরা বলেন ,বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান কাটাছেঁড়া করে সাজিয়েছে আওয়ামী লীগ। যে নির্বাচনে ভোট দিতে যায় না মানুষ। আবারও পাতানো-সাজানো নির্বাচনের আয়োজন চলছে।’

শনিবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরায় বিএনপির এক পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে এ পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, ‘কয়লা ও বিদ্যুতের জন্য ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছে সরকার। চুক্তি অনুযায়ী তারা বিদ্যুৎ না দিলেও খরচ দিতে হবে সরকারকে। এতে সরকারকে এক লাখ ডলারের বেশি খেসারত দিতে হবে।’

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ, নিহত ৫

এ সরকারের অধীনে হলে নির্বাচন নিরপেক্ষ হবে না উল্লেখ করে তিনি বলেন, কাটাছেঁড়া সংবিধানে এবার তামাশার নির্বাচন বিএনপি হতে দেবে না

চলমান আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘১৫ বছর ধরে আন্দোলনে আছি। আমরা আন্দোলনে থাকবো। তাতে বাধা দিলে আমরা তা অতিক্রম করে যাবো।’

আরও পড়ুন: ফিলিপাইনে বন্দুক হামলায় নিহত ৬

সমাবেশে সভাপতিত্ব করেন উত্তরা-পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন ও ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা