আ ফ ম বাহাউদ্দিন নাছিম
রাজনীতি

বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ

সান নিউজ ডেস্ক: বিএনপি দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আরও পড়ুন: সীমান্তবর্তী গ্রামে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন

তিনি বলেন, দেউলিয়া হওয়া রাজনৈতিক দলের মুখে অনেক কথা মানায়, তাদের নিজেদের চেহারা আয়নায় দেখে নেওয়া দরকার। নিজেরাও জানে না তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সকালে ধানমন্ডির বঙ্গবন্ধুর ভবনের সামনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির আন্দোলন সম্পর্কে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক অধিকার আছে যে যার মতো রাজনীতি করবে। জনগণ যদি তাদের ডাকে সাড়া দেয়, সেটা সময়ই বলে দেবে তারা আন্দোলনকারী নাকি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে সরকারের সঙ্গে রয়েছে। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ।

আরও পড়ুন: দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

তবে আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, অতীতে তারা নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে একটা বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল।

‘জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা নির্বাচনে আসবে। তাহলে সরকার পরিচালনা করার সুযোগ আছে। কিন্তু নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে জনগণকে সঙ্গে নিয়ে নিয়ে সঠিক জবাব দেওয়া হবে’।

আ.লীগ রাজনীতির মাঠে আছে জানিয়ে তিনি বলেন, এজন্য মাঠে-ময়দানে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ভোটের রাজনীতিকে জোরদার করার জন্য কাজ করে যাচ্ছি। সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড করছে সেটা জনগণের কাছে বারবার তুলে ধরছি।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

বিএনপির মিথ্যাচার সম্পর্কে তিনি বলেন, তারা নির্বাচনে জালিয়াতি করে ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে, দেড় কোটি ভুয়া ভোটার দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায় তাদের মুখে এরকম মিথ্যাচার শোভা পায় না। বিএনপির কথার সত্যতার বিন্দুমাত্র লেশ নেই। দেশের মানুষকে বোকা বানানো সহজ নয়। বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা