রাজনীতি

বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ শ্মশান হয়েছিল

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট লিয়াকত শিকদার বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর আজকের বাংলাদেশ শ্মশান হয়ে গিয়েছিল। সেই শ্মশানকে স্বর্গে পরিনত করেছেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে কোনো বিদ্যালয়ের সুদৃশ্য ভবন ছিল না। এখন স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

আরও পড়ুন: বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

তিনি আরও বলেন, আজ পদ্মা সেতুর জন্য পৌনে দুই ঘন্টায় ঢাকা থেকে আসা যায়। আগে ৬ থেকে ৮ ঘন্টা লাগতো। পদ্মা সেতুর কল্যাণে এই অঞ্চল শিল্পোন্নত হবে।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা বড় হয়ে কখনো দুর্নীতি করবে না। তোমাদের দেশপ্রেম থাকতে হবে। বড় হয়ে তোমরা কখনো বাবা-মাকে ভুলে যাবে না। তোমরাই হবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে অবস্থিত শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমিতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব কাজী নজরুল ইসলাম। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাজী আমিনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু এবং বাংলাদেশ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক জাহিদুল হক পল্লব, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন আহমেদ, বোয়ালমারী মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি মোল্যা আশিক, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

আরও পড়ুন: সীমান্তবর্তী গ্রামে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন

ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ধর, মোহাম্মদ হারুন মোল্যা প্রমুখ। নৃত্যশিল্পী রতন বিশ্বাসের কোরিওগ্রাফিতে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।

ক্রীড়া প্রতিযোগিতার পরদিন ৪ মার্চ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শনিবার অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা