রাজনীতি

একই ঢোল বাজাচ্ছে বিএনপি

সান নিউজ ডেস্ক: বিএনপির সম্মানিত নেতারা ১৪ বছর ধরে একই ঢোল বাজাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাচসাস সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজসহ অন্যান্য নেতারা।

তিনি বলেন, বিএনপি নেতারা ময়না পাখির মতো শেখানো কথা বলেন, এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই। প্রকৃতপক্ষে বিএনপি ১৪ বছরে জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে।

আরও পড়ুন: রংপুরে সমস্যা আছে

রংপুর সিটি করপোরেশনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, রংপুর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী কম ভোট পেলেও বেশিরভাগ আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন। সেখান থেকেই উত্তর খুঁজে পাওয়া যায় দুর্বলতা কিংবা হিসাব কোথায়। এ থেকে বুঝা যায় নিবার্চন খুবই সুষ্ঠু এবং সুন্দর হয়েছে।

৩০ ডিসেম্বর বিএনপির কর্মসূচি উপলক্ষ্যে আওয়ামী লীগ পালটা কোনো কর্মসূচি দেবে কিনা- জানতে চাইলে হাছান মাহমুদ হলেন, আমরা পালটা কোনো কর্মসূচি দিচ্ছি না। আমাদের দলীয় নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন স্পটে পাহারায় থাকবে। যেহেতু তারা অতীতে রাজনৈতিক কর্মসূচির নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জনগণের সম্পত্তি ধ্বংস করেছে, মানুষের ওপর হামলা করেছে, ১০ ডিসেম্বর তাদের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা শহরের তাণ্ডব করার চেষ্টা করেছে, যদিও তা সফল হয়নি। এরপরও তারা গাড়িতে আগুন দিয়েছে।

আরও পড়ুন: টিসিবির পণ্য কিনছে সরকার

মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন শহরে বিএনপি তাণ্ডব সৃষ্টির চেষ্টা করেছে। তাদের কর্মসূচি হলেই জনগণ ভীতসন্ত্রস্ত থাকেন। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা। কেউ যেন দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্য আমাদের দল সারা ঢাকা শহর জুড়ে এবং আমাদের দলীয় নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে সতর্ক পাহারায় থাকবেন।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা