রাজনীতি

রংপুরে সমস্যা আছে

সান নিউজ ডেস্ক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার ভরাডুবি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, ‘সেখানে সমস্যা আছে তা নাহলে এত ব্যবধান হওয়ার কথা না।’

আরও পড়ুন: যাত্রী নিয়ে ছুটছে মেট্রোরেল

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

লাঙ্গলের প্রার্থী হবে মেয়র , দ্বিতীয় হবে নৌকা— রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল নিয়ে অনেকের ধারণা এমন ছিল। কিন্তু বাস্তব চিত্রে ভিন্ন ফলাফলের পর সব হিসাব উল্টে গেছে। নৌকার প্রার্থী চতুর্থ হয়ে হারিয়েছে জামানত।

আরও পড়ুন: উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

সেতুমন্ত্রী বলেন, ‘এটা স্থানীয় সরকার নির্বাচন এ নির্বাচনে নানা দিক বিবেচনা হয়। জনমত জরিপেই জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে ছিল। আমাদের ভেতরে কিছু সমস্যাও আছে নাহলে এত ব্যবধান হওয়ার কথা না।’

কাদের বলেন, ‘আমাদের ভেতরে কিছু সমস্যা ছিল। আমরা তো কেউ সেখানে যায়নি। আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেনি। আগে থেকে জানতাম জনমত জরিপে এগিয়ে ছিল জাতীয় পার্টির প্রার্থী। এই নিবার্চনে সরকারি দল থেকে কোনো বাড়াবাড়ি করা হয়নি। আমরা পিছিয়ে আছি বলে জোর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করিনি। সেদিক থেকে এখানে গণতন্ত্রের বিজয় হয়েছে আমি মনে করি।’

আরও পড়ুন: সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

তিনি বলেন, ‘আমাদের বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, তদন্ত করে দেখছি। এমনকি এক সপ্তাহের মধ্যেই আমরা বড় ধরনের সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, দু-একদিনের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা