সংগৃহীত ছবি
রাজনীতি

দুর্নীতি না পেয়ে ভাড়া নিয়ে কথা

সান নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি না পেয়ে বিরোধীরা এখন ভাড়া নিয়ে কথা বলছে। মনে অনেকেরই জ্বালা, অন্তর্জ্বালা, বড়ই অন্তর্জালা।

আরও পড়ুন: পদত্যাগ করলেন ডমিঙ্গো

বিরোধীদের প্রতি ইঙ্গিত করে সেতুমন্ত্রী বলেন, মনে অনেকেরই জ্বালা, অন্তর্জ্বালা। তারা বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মাসেতু করেছে। এখন তারা পদ্মাসেতু পাড়ি দিয়ে সমাবেশ করার জন্য যায়। নিজেদের শোধরান আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ আমরা মোকাবিলা করবোই, ইনশাল্লাহ্। আমরা প্রস্তুত।

বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেল উদ্বোধনের পর সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন:স্মার্ট বাংলাদেশের সংযোজন মেট্রোরেল

ওবায়দুল কাদের বলেন, অপপ্রচার, বিষোদগার এসব আমরা মোকাবিলা করবো। শেখ হাসিনা পদ্মাসেতু করে ফেলল, বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেল করে ফেলল। সবই তো আমরাই করছি, শেখ হাসিনার সরকার করেছে। শত সেতু একদিনে উদ্বোধন, শত সড়ক একদিনে উদ্বোধন, দেখেছেন কোথাও, গুগলেও নেই। সবই শেখ হাসিনা করছেন। এসব দেখে তাদের (বিরোধীদের) আজ বড়ই জ্বালা, এখন অন্তর্জ্বালা।

মন্ত্রী বলেন, মেট্রোরেল করে শেখ হাসিনা সরকার আবারও প্রমাণ করেছেন, ইয়েস- উই ক্যান। শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কাতার বিশ্বকাপ চলাকালে কোথাও লোডশেডিং হয়েছে? হয়নি।

আরও পড়ুন: পুতিনের কঠোর ডিক্রি জারি

মন্ত্রী আরও বলেন, এই কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশ অনেক উন্নত দেশের চেয়ে ভালো আছে। শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই আমরা ভালো আছি। বাংলাদেশ ভালো আছে। তাইতো তাদের মনে জ্বালা, অন্তর্জ্বালা। মেট্রোরেলে নারীদের জন্য স্পেশাল বগি থাকছে। মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে ফ্রি সার্ভিস।

বেলা ১১টায় উত্তরার ১৫ নম্বর সেক্টরের ‘সি’ ব্লকের মাঠে দেশের যোগাযোগ ব্যবস্থায় এ বৃহৎ অবকাঠামো উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহেনা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। সুধী সমাবেশ শেষে ছোট বোনকে নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করবেন সরকারপ্রধান।

আরও পড়ুন: পিকআপের ধাক্কায় নিহত ২

উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী,সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লা নুরী, মেট্রোরেল কোম্পানির এমডি এম এন সিদ্দিকসহ সরকারের পদস্থ কর্মকর্তারা।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা