ছবি-সংগৃহীত
জাতীয়

শেখ হাসিনার শক্তি জনগণ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে আহ্বান জানিয়েছেন আওয়ালীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন : নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা প্রমাণ করুন

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলার সিভিল এভিয়েশন মাঠে এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, তারা (বিএনপি) বিদেশিদের কাছে ছুটে যায়। এখানে ফিসফাস করে লাভ নাই। আমাদের যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক চমৎকার। আমরা কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করি না। শেখ হাসিনার শক্তি জনগণ।

তিনি আরও বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপির বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়ায় তাদের হাতে দেশটাকে তুলে দিতে পারি না। দেশের মানুষ মনে হয় এমন ভুল কর না।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র গেলেন বিমান প্রধান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ।

প্রসঙ্গ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। গত ৭ অক্টোবর (শনিবার) এ সমাবেশ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা