রাজনীতি
চাটখিল উপজেলা আ.লীগের 

সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক শাকিল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জাহাঙ্গীর আলমকে পুনরায় সভাপতি ও নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

গতকাল রোববার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতি অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

প্রধান অতিথির বক্তব্যে মো. হানিফ বলেন, যারা স্বাধীনতাবিরোধী, রাজাকারদের দোসর ও পাকিস্তানের আদর্শে বিশ্বাসী তাদের কথায় সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। সংবিধান মেনে বিএনপি যদি নির্বাচনে এলে স্বাগত, আর না এলে দায়ভার তাদের। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।আওয়ামী লীগ কোন কচুপাতার পানি নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন।

সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলরদের উপস্থিতিতে সভাপতি পদে জাহাঙ্গীর আলমকে পুনরায় সভাপতি ও নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

এ সময় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন, নোয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এ্চ.এম খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহ্বায়ক সম্পাদক শিহাবুর রহমান শাহীন, শহীদ উল্যাহ খাঁন সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা