বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে ইটপাটকেল নিক্ষেপ : দোষীদের শাস্তির দাবিতে আ’লীগের আলটিমেটাম
রাজনীতি
বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে ইটপাটকেল নিক্ষেপ

দোষীদের শাস্তির দাবিতে আলটিমেটাম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন "বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রাতের আঁধারে ইটপাটকেল ছুড়ে ভাঙ্গার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : ধানক্ষেতে অজ্ঞাত নারীর মস্তকবিহীন দেহের অংশ উদ্ধার

শনিবার (১৯ নভেম্বর) রাত ৮টায় খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায়।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, ইউএনও মোশারেফ হোসাইন, ওসি মুহাম্মদ আব্দুল ওহাব প্রমুখ।

এ ঘটনার পর থেকেই বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : ভোলায় দুর্ধর্ষ চুরি, অর্থ ও স্বর্ণালংকার লুট

শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলা আ.লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে পৌরবাজারের সোনালী ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সভা করে।

প্রতিবাদ সভায় স্থানীয় প্রশাসনকে আগামী ৭ দিনের মধ্যে ঘটনাটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানানো হয়। না হলে দলীয়ভাবে কঠোর আন্দোলনের হুশিয়ারী জানায় নেতাকর্মীরা।

আরও পড়ুন : লটারীর টিকিট বিক্রির দায়ে ৭ জনের কারাদণ্ড

ঘটনাস্থলের পাশে হালিম বিক্রিকারী (ভ্রাম্যমাণ খাবার দোকান) শামচু বিশ্বাস ও আফসার বিশ্বাস জানান, আমরা বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এখানে বেচাকেনা করি। বেচাকেনার ব্যস্ততায় আশে পাশে তেমন কাউকে দেখতে পারিনি।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল বলেন, কোনভাবেই বঙ্গবন্ধুকে অবমাননা মেনে নেওয়া হবে না। এটা জামায়াত-শিবির ও বিএনপির চক্রান্ত বলে তিনি জানান।

আরও পড়ুন : সন্ত্রাসী দিয়ে দোকান দখলের অভিযোগ

ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালমারী থানার ওসি মুহাম্মাদ আব্দুল ওহাব জানান, আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের দোকানপাটের লোকজন তাৎক্ষনিক কিছু বলতে পারেনি।

তবে ঘটনাস্থল থেকে কিছু ইটের টুকরা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাটি পুলিশ পাহারায় রাখা হয়েছে।

আরও পড়ুন : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

ঘটনাস্থল পরিদর্শনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, তাৎক্ষনিকভাবে ঘটনার সাথে জড়িত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার।

আওয়ামী লীগের কঠোর কর্মসূচির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দলীয় নেতৃবৃন্দ তাদের কাছ করেছেন; প্রশাসন চেষ্টা করছে প্রকৃত ঘটনা উৎঘাটনের।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা