রাজনীতি
গাজীপুর মহানগর আ’লীগ

সভাপতি আজমত, সম্পাদক আতাউল্লাহ

সান নিউজ ডেস্ক: গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন এডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আতাউল্লাহ মন্ডল। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: ঐন্দ্রিলার অবস্থা আশঙ্কাজনক

এর আগে, সকাল থেকে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুনে হাতে হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে আসেন। এসময় বিভিন্ন স্লোগান দেন তারা। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

প্রসঙ্গত, গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার পর ২০১৫ সালে আজমত উল্লাহ খানকে সভাপতি ও সাময়িক বরখাস্তকৃত সিটি মেয়র জাহাঙ্গীর আলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১৬ সালের নভেম্বর মাসে ৭১ সদস্য বিশিষ্ট মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদেরও অনুমোদন দেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা