রাজনীতি

সিলেটে বিএনপির গণসমাবেশ

সান নিউজ ডেস্ক: সিলেটে আজ শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘটের বাধা এড়াতে দুদিন আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন : শনাক্তে শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

গণপরিবহন বন্ধ থাকায় ট্রেনে করে সিলেটের সমাবেশে আসছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় সিলেট রেলওয়ে স্টেশনে চট্টগ্ৰাম থেকে আসা পাহাড়িকা এক্সপ্রেসে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় ছিল। ট্রেন থেকে নেমে স্লোগান দিয়ে মিছিল করে তারা সমাবেশস্থলে আসেন।

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর আজ সিলেটে গণসমাবেশ আয়োজন করেছে দলটি। এটি তাদের সপ্তম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থানীয় বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

আরও পড়ুন : ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত ৩

গত বৃহস্পতিবার দুপুর থেকে আসা নেতাকর্মীদের সেবা দিতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে সমাবেশস্থলে ভিআইপি ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করা হয়েছে। ব্যবহার হচ্ছে সিটি করপোরেশনের গাড়ি এবং জনবলও।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা