প্রতীকী ছবি
সারাদেশ

নিখাঁজের পর যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখাঁজের ১৮ঘন্টা পর খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মো.শফিউল আলম ভূঁইয়া রুবেল (২৫)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকার র্ভঁইয়া বাড়ির মো.জাকারিয়া ভূঁইয়ার ছেলে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার থানারহাট বাজার থেকে নিজ বাড়ী যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার বাবা জাকারিয়া ভূঁইয়া চাটখিল থানায় সাধারণ ডায়েরি করেন। জাকারিয়া ভূঁইয়া থানা থেকে বাড়ী যাওয়ার সময় দুপুর ১টার দিকে পরানপুর এলাকার বাদশা বাড়ীর পাশে খালের ভিতর কচুরি পানার নিচে তাহার ছেলের মরদেহ দেখতে পায়। পরে তার শৌরচিৎকারে স্থানীয় লোকজন এসে মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানান ওসি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা