উলিপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
সারাদেশ

উলিপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে 'কমিউনিটি পুলিশিং’র মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র' এই ¯স্লোগানকে সামনে রেখে উলিপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে দিবসটি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উলিপুর থানা পুলিশিং কমিউনিটির প্রধান সমন্বয়ক ও অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান'র সভাপতিত্বে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফিরোজ মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

আরও পড়ুন : যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আজকের দিবসটির প্রধান পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী কর্মকর্তা সোভন রাং সা, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, সদস্য সচিব দৈনিক সমকাল পত্রিকার উলিপুর প্রতিনিধি আব্দুল মোন্নাফ আলী, সদস্য হাড়ি মজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, বজরা এলকে আমিন কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের প্রভাষক স ম আল মামুন সবুজ, স্বাগত বক্তব্য রাখেন উলিপুর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

এ সময় আরও উপস্থিত ছিলেন, ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং কমিউনিটি পুলিশিং কমিটির অফিসার এস আই মশিউর রহমানসহ প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা